০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 74

নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে দেশের সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে।

প্রেস উইংয়ের তালিকা অনুযায়ী, সাতটি দল ও একটি সংগঠনটি হলো—এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এর আগে প্রধান উপদেষ্টা গত রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ বৈঠকে সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে দলগুলোর মতভিন্নতা কাটেনি। এসব নিয়ে বৈঠকে নিজেদের আগের অবস্থানই তুলে ধরেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। তবে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।

কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।

জনপ্রিয় সংবাদ

৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৬:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫