শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির পরিচালক জনাব আক্কাস উদ্দিন মোল্লা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর প্রচলিত বাজার মূল্যে ২ কোটি ১০ লাখ ২৫ হাজার ৩৬৪টি শেয়ার বিক্রয় করেছেন।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন কোম্পানিটির পরিচালক।
অনলাইন ডেস্ক 
























