পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনআরবিসি ব্যাংক পিএলসির পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্যাংকটির পরিচালক সৈয়দ মুনসিফ আলীর কাছে ব্যাংকটির ১ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে তিনি ৩০ লাখ শেয়ার বিক্রয় করবেন।
উল্লেখ্য, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমান শেয়ার বিক্রি করবেন এই পরিচালক।
অনলাইন ডেস্ক 























