শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১০ আগষ্ট ২০২৫) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৬ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময়ে ৫ টাকা ৭৪ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ১৫৬ টাকা ১২ পয়সা।
অনলাইন ডেস্ক 





















