১০:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

আগস্টের ৫ দিনে রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন

২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টের প্রথম পাঁচ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩২৮ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে (১-৫ আগস্ট ২০২৪) এই অঙ্ক ছিল ১৮১ মিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ সময়ে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ৮১.৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী এ তথ্য জানা গেছে। শুধু গত দুই দিনেই (৪ ও ৫ আগস্ট ) এসেছে ১০৮ মিলিয়ন ডলার, যা প্রতিদিন গড়ে ৫৪ মিলিয়ন ডলারের বেশি। এই ধারা অব্যাহত থাকলে আগস্ট মাসের শেষ নাগাদ রেমিট্যান্স প্রবাহ ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের (২০২৫-২৬) জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে মোট ২৮০৬ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আর গত অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ২০৯৪ মিলিয়ন ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে ৩৩.৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জুলাই মাসেই (২০২৫) দেশে এসেছে ২৪৭৮ মিলিয়ন ডলারের রেমিট্যান্স। এই অঙ্ক একক মাস হিসেবে গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

জনপ্রিয় সংবাদ

আগস্টের ৫ দিনে রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন

প্রকাশিত : ০৮:৩২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫