০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সিলেটের বিশ্বনাথে ভয়ানক প্রতারণা হাতিয়ে নেন অর্ধকোটি টাকা

হঠাৎ করে এলাকায় এসে একটি বাসা ভাড়া নিয়ে খোলেন কার্যালয়। ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ নামে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) মিথ্যা পরিচয়ে নানা লোভনীয় অফারে পাচঁ লাখ টাকা ঋণ দেওয়ার নামে প্রায় শতাধিক মানুষের কাছ থেকে সংগ্রহ করেন প্রায় দুই কোটি টাকা। কিছু দিন পর কার্যালয়ে তালা লাগিয়ে উধাও হয়ে যান আমানত সংগ্রহকারীরা। সিলেটের বিশ্বনাথ উপজেলায় ঘটেছে এমন ঘটনা।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বেশির ভাগই দিনমজুর, ব্যাবসায়ী ও প্রবাসী। তাঁরা জানান, এনজিও পরিচয়ে ১২ জন তাঁদের কাছ থেকে আমানত সংগ্রহ করেন। টাকা যাঁদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে, তাঁদের আমানতের বিপরীতে সহজ কিস্তিতে ঋণ, সন্তানদের লেখাপড়ার খরচ চালানো, মৃত্যুর পর ঋণ মওকুফ করা, সঞ্চয়ের দ্বিগুণ লাভ, ঘর নির্মাণ করে দেওয়াসহ নানা আশ্বাস দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৪ দিন আগে বিশ্বনাথ পৌরসভার সদর ইউপির কারিকোনায় আওলাদ মিয়ার বাড়িতে প্রতিষ্ঠানটির কার্যালয় খোলা হয়। এলাকাবাসীকে জানান, তাঁদের এনজিওর নিবন্ধন রয়েছে, ঢাকার মিরপুর এলাকায় তাঁদের প্রধান কার্যালয়। চক্রটির সহযোগীরা ঘুরে ঘুরে মানুষদের বুঝিয়ে আমানত সংগ্রহ শুরু করেন। তারা প্রতি জনের কাছ থেকে ৫ লাখ টাকায় ঋণ দিবে বলে ৫৭হাজার টাকা ডিপিএস বাবদ সবার কাছ থেকে জমা নেয়। গত ২৩ জুলাই রাতে কার্যালয়ে তালা চক্রটি পালিয়ে গেছেন। তাঁদের মুঠোফোনও বন্ধ রয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

সিলেটের বিশ্বনাথে ভয়ানক প্রতারণা হাতিয়ে নেন অর্ধকোটি টাকা

প্রকাশিত : ১১:১৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫