০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • 135

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন করা হয়েছে।

২৪ ডিসেম্বর (মঙ্গলবার) প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের শেয়ারহোল্ডার আকতারুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান, অ্যাডভোকেট ইমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজেদ আলী বিশ্বাস ও রতনদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মন্ডল উপস্থিত ছিলেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধান অতিথি বলেন, আমি আশা করি, এই অঞ্চলে শিল্পের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান তৈরিতে এনআরবিসি ব্যাংক পৃষ্ঠপোষকতা করবে। আর্থ সামাজিক উন্নয়নেও এনআরবিসি ব্যাংক পাশে থাকবে। ব্যাংক সেবা থেকে বঞ্চিত মানুষের কাছে পৌঁছাতে এনআরবিসি ব্যাংক নেটওয়ার্ক বিস্তৃত করছে এবং নানা ধরণের সময়পোযোগী পদক্ষেপ গ্রহণ করছে।

অনুষ্ঠানে ব্যাংকের ফরিদপুর জোনের এরিয়া ইনচার্জ জাকারিয়া ইসলাম, ইকুরিয়া শাখার ব্যবস্থাপক আবু সায়েম খান, বসুন্ধরা উপশাখার ইনচার্জ রিমা জামান, রাজবাড়ী শাখার ব্যবস্থাপক জাবির হোসেন, কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেন, চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেন, কালুখালী শাখার ব্যবস্থাপক মো: জসিরুল ইসলাম, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন

প্রকাশিত : ০৬:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪