১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ন্যায় প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা চাই: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন , ৫ আগস্টের বিপ্লবের পর একটা স্বল্পকালীন সরকার এসেছে। আমাদের মৌলিক কাজ হচ্ছে বিভিন্ন ধরনের সংস্কার করা ও যত দ্রুত সম্ভব একটি নির্বাচন করা। আমাদের কাজ ন্যায় প্রতিষ্ঠা করা। আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই আর সেক্ষেত্রে সকলের সহযোগিতা চাই।

শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ওয়ালটন আয়োজিত অ্যাডভান্সড টেকনোলজি সল্যুশন (এটিএস) এক্সপো-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকারের পলিসি সাপোর্ট অনেকেই পায় কিন্তু তাকে স্থিতিশীলভাবে সঠিক জায়গায় ব্যবহার সবাই করতে পারে না। ওয়ালটন এদিক থেকে সঠিকভাবে নিজেদের পণ্যে বৈচিত্র্য রক্ষা করে সরকারের সহযোগিতাকে ব্যবহার করেছে যা প্রশংসনীয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শেখ বশিরউদ্দীন আরো বলেন, দেশের বাইরে বাংলাদেশের যারাই আছেন, সেখানে দেশীয় প্রযুক্তির কোনো পণ্য দেখতে পেলে তা সম্মানের ব্যাপার হয়। এক্ষেত্রে ওয়ালটনকে আমি সম্মান করি, যে তারা নিজেদের প্রযুক্তি দেশের বাইরে পৌঁছে দিচ্ছে।

তিনি আরো বলেন, জাতি হিসেবে গর্ব করার মতো একটি প্রতিষ্ঠান হলো ওয়ালটন। ওয়ালটনের অপরিসীম প্রচেষ্টা দেখে তিনি ব্যক্তিভাবে উচ্ছসিত বলেও জানান তিনি ।

এটিএস এক্সপোর সমাপনী অনুষ্ঠানে ওয়ালটন প্রতিষ্ঠানের উদ্দেশে বাণিজ্য উপদেষ্টা বলেন, ২০২৬ সালে যে এলডিসি গ্রাজুয়েশন হতে যাচ্ছে তার লক্ষ্যমাত্রা ঠিক রেখে আমাদের খরচ আরো কমিয়ে আনতে হবে, যাতে বৈদেশিক মুদ্রা আরো সাশ্রয় করা যায়।নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের গন্ডি পেরিয়ে বহিঃবিশ্বের বাজারে জায়গা করে নিতে কাজ করতে হবে।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন। এ সময় আরো বক্তব্য রাখেন,ওয়ালটন হাইটেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নুরুল আলম রেজভী প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

ন্যায় প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা চাই: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪