০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননা, গ্রেফতার ৩

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • 119

বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ‘বজরং’ দলের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলওয়ে স্টেশন থেকে ওই তিন যুবককে গ্রেফতার করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (বুধবার) সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলস্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে ছিল হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের বেশ কয়েকজন সদস্য। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

গ্রেফতারকৃত তিনজনের নাম আর্য দাস, সুবীর দাস ও রিপন চট্টোপাধ্যায় বলে জানা গেছে। তারা যে বজরং দলেরই সদস্য, তা স্বীকার করেছেন সংগঠনের নেতা বাপন বিশ্বাস। তিনি বলেন, গ্রেফতার হওয়া তিনজনকে মুক্তি দেওয়া না হলে তাহলে তারা ‘বড় আন্দোলনের’ পথে হাঁটবেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা-ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটে। এই ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করে কড়া প্রতিবাদ জানায়। পার্সটুডে

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননা, গ্রেফতার ৩

প্রকাশিত : ০৫:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪