০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নিম্নমুখী শেয়ারবাজারে সূচক কমেছে ৫১ পয়েন্ট

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক কমেছে ৫১ পয়েন্ট। আগের কার্যদিবসেও প্রধান সূচক ৪৭ পয়েন্ট কমেছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৪ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫১ দশমিক ০৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৪৬ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ১২ পয়েন্ট কমে ১১৪৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৯ দশমিক ১৪ পয়েন্ট কমে ১৮৯৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩২০ কোটি ০৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকা।

রোববার ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১০টি কোম্পানির, বিপরীতে ২২৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

জনপ্রিয় সংবাদ

নিম্নমুখী শেয়ারবাজারে সূচক কমেছে ৫১ পয়েন্ট

প্রকাশিত : ০৪:২৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪