১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বেবিচক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর উপদেষ্টা জনাব জনাব এ.এফ. হাসান আরিফ  বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) পরিদর্শন করেছেন। আজ বুধবার (২০ নভেম্বর ২০২৪) উপদেষ্টাকে অভ্যর্থনা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর সচিব নাসরীন জাহান এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি।

উপদেষ্টা বেবিচক সদর দপ্তরের সম্মেলন কক্ষে বেবিচক এর সকল সদস্য, নির্বাহী পরিচালক, পরিচালক বা সমমানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। উক্ত সভায় উপদেষ্টাকে বেবিচকের বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

উক্ত সভায় উপদেষ্টা বেবিচকের চলমান বিভিন্ন কাজের উপর সন্তোষ প্রকাশ করেন। তিনি সম্মানিত যাত্রীদের সেবার মান উন্নয়নের জন্য ওয়েটিং লাউঞ্জ ও বিশেষ লাউঞ্জ চালুর প্রশংসা করেন। তিনি আইকাও কর্তৃক পরিচালিত অডিট, তৃতীয় টার্মিনালের কার্যক্রম, গ্রাউন্ড হ্যান্ডেলিং ও কার্গো ব্যবস্থাপনার বিষয়ে বিশদ খোঁজখবর নেন। এ সময় তিনি যাত্রীসেবা সর্বোচ্চ মানে উন্নীত করা, বিমানবন্দর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, যাত্রীদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া এবং অন্যান্য সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া, উপদেষ্টা এভিয়েশন খাতের সামগ্রিক উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরিদর্শনের শেষাংশে তিনি তৃতীয় টার্মিনালের নবনির্মিত চেক-ইন কাউন্টার, ইমিগ্রেশন, স্ক্যানার, বোর্ডিং ব্রিজ, এরাইভাল ও ডিপার্চার সুবিধা এবং এয়ারক্রাফ্ট পার্কিং এপ্রোনসহ অন্যান্য স্থাপনাসমূহ পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

বেবিচক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা

প্রকাশিত : ০৭:২৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪