শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফিন্যান্স লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২১ নভেম্বর দুপুর ২ টা ৩০ মিনিটে কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
অনলাইন ডেস্ক 



















