০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ডিভিডেন্ড ঘোষণা করেছে সালভো কেমিক্যাল

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের ২ দশমিক ৫০ শতাংশ ডিভিডেন্ড দেবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬৬ পয়সা আয় হয়েছে। গেল বছর আয় হয়েছিল ১ টাকা ৪৯ পয়সা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ২৪ পয়সা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আগামী ২৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

জনপ্রিয় সংবাদ

ডিভিডেন্ড ঘোষণা করেছে সালভো কেমিক্যাল

প্রকাশিত : ০৭:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪