শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী, ২১ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
সভায় সমাপ্ত হিসাববছরের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা আসতে পারে।
অনলাইন ডেস্ক 



















