০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আইসিএসবি অ্যাওয়ার্ড পেয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস

কর্পোরেট সুশাসনের জন্য একাদশ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস ।

শনিবার (৫ অক্টোবর, ২০২৪) রাতে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. সাঈদ আহমেদ অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা জনাব সালেহউদ্দিন আহমেদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার প্রমুখ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিএসবির ভাইস প্রেসিডেন্ট এ কে এম মুশফিকুর রহমান।

ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি; দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি সিলভার এবং দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ও নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি উভয়েই ব্রোঞ্জ।

জনপ্রিয় সংবাদ

আইসিএসবি অ্যাওয়ার্ড পেয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস

প্রকাশিত : ১১:৪৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪