শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠানের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠান ৪ টি হলো- সাইফ পাওয়ারটেক লিমিটেড, মিঠুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, তাল্লু স্পিনিং মিলস লিমিটেড, বঙ্গাস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, মিঠুন নিটিংয়ের পর্ষদ সভা ০৮ অক্টোবর বিকাল ৫ টায়, তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা ০৮ অক্টোবর বিকাল ৪ টায়, বঙ্গাসের বোর্ড সভা ০৮ অক্টোবর দুপুর ৩ টায় অনুষ্ঠিত হবে।
তথ্য মতে, কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
অনলাইন ডেস্ক 



















