১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান দিলো কমিউনিটি ব্যাংক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:০০:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • 74

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সিএসআর তহবিল থেকে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকার অনুদান দেয়া হয়েছে।

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফারুক ই আজম, বীরপ্রতীকের হাতে অনুদানের ৩০ লাখ টাকার পে-অর্ডার তুলে দেন কমিউনিটি ব্যাংকের টেকসই অর্থায়ন ইউনিটের সদস্য জনাব মো. হাসনাত খান রিজভী এবং মার্কেটিং বিভাগের কর্মকর্তা জনাব দিদারুল করিম। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, জনাব মোঃ কামরুল হাসান, এনডিসি।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ অনুদান দেয়া হয়েছে বলে জানান তারা। এছাড়াও, কমিউনিটি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। এ তহবিল দিয়ে সরাসরি বন্যাদুর্গতদের খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ এবং সুপেয় পানি বিতরণে ব্যয় করা হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান দিলো কমিউনিটি ব্যাংক

প্রকাশিত : ১২:০০:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪