০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সূচকের উত্থানে লেনদেন ছাড়াল ৯৬৩ কোটি টাকা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • 100

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৯ আগস্ট) ইতিবাচক ধারায় লেনদেন শেষ করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সকল মূল্য সূচকের উত্থানে এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। সেই সঙ্গে গতদিনের চেয়ে বেড়েছে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৭ দশমিক ৭০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮০৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৪ পয়েন্টে অবস্থান করছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ ডিএসইতে ৯৬৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৮৯৮ কোটি ৬৪ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৯৮টি কোম্পানির, বিপরীতে ৬৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের উত্থানে লেনদেন ছাড়াল ৯৬৩ কোটি টাকা

প্রকাশিত : ০৩:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪