০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিইউএফটি’র শিক্ষার্থী শহিদ সেলিম স্মরণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি’র (বিইউএফটি) শিক্ষার্থী শহিদ মোঃ সেলিম তালুকদারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদের স্মরণ এবং আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামণায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ আগস্ট ২০২৪) দোয়ায় আগত সকলেই শহিদ সেলিমের আত্মত্যাগের স্মৃতিচারণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামণা করে মোনাজাত করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোজাফফর উদ্দিন সিদ্দিক, ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি মো: ফারুক হাসান, ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব মো: জাকির হোসাইন, উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শহিদ সেলিম তালুকদারের পরিবারকে আর্থিক অনুদান, ভবিষ্যতে তাঁর পরিবারের একজন সদস্যকে বিনামূল্যে শিক্ষাদান এবং আহতদের চিকিৎসা খরচ দিয়ে যাচ্ছে বলে সকলকে অবহিত করেন। পাশাপাশি শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে বিশ্ববিদ্যালয় তাদের পাশে আছে বলে উল্লেখ করেন।

এর আগে সকালে শহিদ মোঃ সেলিম তালুকদারের স্মৃতি রক্ষা ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিইউএফটি মুক্তমঞ্চ “শহিদ সেলিম মুক্তমঞ্চ” নামে ঘোষণা করেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব আবদুল্লাহ হিল রাকিব ও ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব মশিউল আজম সজল। পরে সকলেই বিইউএফটি শিক্ষার্থীদের পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের সাথে একাত্মতা জানাতে উত্তরার বিভিন্ন স্থানে একত্রিত হন।

জনপ্রিয় সংবাদ

বিইউএফটি’র শিক্ষার্থী শহিদ সেলিম স্মরণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন

প্রকাশিত : ০৫:৩২:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪