০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে

দেশের শেয়ারবাজারের সপ্তাহের তৃতীয় কার্যদিবসে স্বল্প মূলধনী কোম্পানিগুলোর (এসএমই প্লাটফর্ম) মার্কেটে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেনের অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দরবৃদ্ধিতে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, মঙ্গলবার (২৫ জুন) এসএমইর প্রধান সূচক ‘ডিএসএমইএক্স’ গেল কার্যদিবসের তুলনায় ৩ দশমিক ৬৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৩ পয়েন্টে।

এদিন এসএমইতে লেনদেন হওয়া ১৮টি কোম্পানির মধ্যে ৯টির দর বেড়েছে। দর কমেছে ৮টির আর বাকি ১টি কোম্পানির দর আজ অপরিবর্তীত রয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ এসএমইতে ৩৬ লাখ ৪৫ হাজার ৩৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ১২ লাখ ৩৪ হাজার টাকা।

আজ এসএমই প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে অরিজা এগ্রো লিমিটেড। সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিটির ৯ লাখ ৯৭ হাজার ৫৯৩টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ ৩৮ হাজার টাকা।

মঙ্গলবার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়েব কোটস পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ৬ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে। বাজার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৭ টাকা ৫০ পয়সা।

অপরদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে আছিয়া সী ফুডস লিমিটেডের। আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ২ দশমিক ৬৮ শতাংশ কমেছে।

জনপ্রিয় সংবাদ

লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে

প্রকাশিত : ০৭:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪