শেয়ারবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক পিএলসি. ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৪ মে,২০২৪) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছিল ২৮ পয়সা। গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৪ টাকা ৪২ পয়সা।
অনলাইন ডেস্ক 



















