১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানিয়েছে রূপালী ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান রূপালী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য কোন ডিভিডেন্ড দেয়নি। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল ২০২৪) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরের ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৬১ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৬ টাকা ৯০ পয়সা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আগামী ৩০ জুলাই ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুন ।

জনপ্রিয় সংবাদ

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানিয়েছে রূপালী ব্যাংক

প্রকাশিত : ১০:৫৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪