০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

‘ক্রাফটসম্যান ফুটওয়্যারের শেয়ারে বিনিয়োগ করলে লাভবান হওয়া যাবে’

দেশের শেয়ারবাজার থেকে পাঁচ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে রপ্তানিমুখী চামড়াশিল্প প্রতিষ্ঠান ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিস লিমিটেড। ১০ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ শেয়ার ছেড়ে কোম্পানিটি স্টক এক্সচেঞ্জের এসএমই বোর্ডে তালিকাভুক্ত হবে।

এরই মধ্যে প্রতিষ্ঠানটির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের ২১ এপ্রিল কোম্পানিটির কিউআই আবেদন শুরু হয়ে চলবে ২০২৪ তারিখ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত।

এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা কোম্পানিটি তার ব্যবসার আরও সম্প্রসারণ এবং এর মালিকানায় জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) এর মাধ্যমে শেয়ারবাজার থেকে এ অর্থ সংগ্রহ করবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারের সাথে কথা বলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন সেলিম। এমসময় তিনি বলেন, শেয়ারবাজারে প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত হলে দেশ এবং দেশের বাইরে ক্রাফটসম্যান ফুটওয়্যারের গ্রহণযোগ্যতা আরো বাড়বে।

এসময় তিনি বলেন, যেহেতু আমাদের মূলধন ছোট, এ কারণে আমরা প্রথমে এসএমই প্লাটফর্মে আসতে চাইছি। কয়েক বছর সেখানে থাকার পর আমরা শেয়ারবাজারের মূল প্লাটফর্মে যাবো। তাছাড়া দেশের বাইরে তালিকাভুক্ত কোম্পানি গ্রহণযোগ্যতা বেশি এবং একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি করে। মূলত এ দুই কারণেই আমরা শেয়ারবাজারে আসতে চাইছি।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, বিনিয়োগকারীদের উদ্দেশ্য বলেন, আমাদের উপর আস্থা রাখুন, আমরা আপনাদের আস্থার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করবো। সময় উপযোগী বিজনেস পলিসি নেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ রপ্তানি বাড়ানোর বিষয়েও আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। এছাড়া কর্পোরেট গভর্ন্যান্সের প্রতি আমরা অত্যন্ত আন্তরিক। সব মিলিয়ে বলতে পারি, ক্রাফটসম্যান ফুটওয়্যারের শেয়ারে বিনিয়োগ করলে লাভবান হওয়ার যথেষ্ট সুযোগ থাকবে।’

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় গড়ে তোলা হয়েছে রপ্তানিমুখী চামড়াশিল্প প্রতিষ্ঠান ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাকসেসরিজ। কোম্পানি সূত্রে জানা গেছে,  প্রতিষ্ঠানটিতে বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে উন্নত যন্ত্রপাতি এনে স্থাপন করা হয়েছে। গ্রাহকদের জন্য ফরমাল, ক্যাজুয়াল, অক্সফোর্ড, মোকাসিন, ডার্বি, হাইহিল, পামিসহ বিভিন্ন ধরনের জুতা বানায় ক্রাফটসম্যান ফুটওয়্যার।

ক্রাফটসম্যান ফুটওয়্যারের উৎপাদিত জুতার ক্রেতাদের মধ্যে রয়েছে- বাটা, হাসপাপিশ, অন স্পিরিট, ফাইন বয়েজ, ইত্যাদি।

জনপ্রিয় সংবাদ

‘ক্রাফটসম্যান ফুটওয়্যারের শেয়ারে বিনিয়োগ করলে লাভবান হওয়া যাবে’

প্রকাশিত : ০৯:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪