০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দুয়ার সার্ভিসেস এর কিউআইও অনুমোদন

এসএমই খাতের কোম্পানি দুয়ার সার্ভিসেস এর কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির ৯১১তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে প্রোডাক্ট ডেভলাপমেন্ট (দুয়ার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার,ডি-কুরিয়ার, কল সেন্টার, ট্রাফিক সিস্টেমস ও এআই সফটওয়্যার) ক্লাউড কম্পিউটিং এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কোম্পানিটির ৩০ জুন ২০২৩ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৫ পয়সায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

জনপ্রিয় সংবাদ

দুয়ার সার্ভিসেস এর কিউআইও অনুমোদন

প্রকাশিত : ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪