০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০১:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • 138

ব্যাংকারদের সংগঠন ‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী রাজধানীর দিলকুশায় নিজস্ব অফিসে কেক কেটে সংগঠনটির বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে সংগঠনের সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের সিএফও ড. তাপস চন্দ্র পাল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মানিত অতিথি, সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ড. আবুল কালাম আজাদ, কাজী এনায়েত হোসেন ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ মাহবুব মোর্শেদ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি কুদরত এ হায়াত খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম খন্দকার, সদস্য মোঃ মুকিতুল কবীর, মোঃ আবদুল হামীদ সোহাগ ও রোজিনা পারভীন। পবিত্র রমযান উপলক্ষ্যে রোজাদার জনসাধারণের মাঝে ইফতার বিতরণ, বিজয় দিবস উপলক্ষ্যে স্মরণিকা প্রকাশ ও আন্তঃব্যাংক দাবা প্রতিযোগিতা আয়োজন,

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন ও মহান স্বাধীনতা দিবস পালনসহ ‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ’ এর নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেন।

সামনের দিনেও কল্যাণমুখী কর্মকান্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকসহ ৬১টি ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় এ সংগঠন কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

জনপ্রিয় সংবাদ

‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত : ০১:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪