০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটের রকিবুলের গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রকিবুল হাসান। মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের জার্নাল অব এপ্লাইড সাইন্সে তার গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গত ৯ জানুয়ারি এটি প্রকাশ পায়। ২০২৩ সালের ডিসেম্বর সংখ্যায় জার্নালের ভলিউম ৫-এর ইস্যু ২ এ নিবন্ধিত হয়।

প্রবন্ধটি শিরোনাম- “Design and Fabrication of an Automatic Solar Tracking System & Comparative Analysis with Stationary Panel”।

কুমিল্লার দেবীদ্বারের সন্তান রকিবুল হাসান। শিক্ষা জীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এবার আন্তর্জাতিক গবেষণা জার্নালে কৃতিত্বের সূচনা হলো তার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে ভর্তি হন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রপ্রকৌশল বিভাগে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, গবেষণাটির প্রধান উদ্দেশ্য নবায়নযোগ্য সৌর শক্তির ব্যবহার নিয়ে। যেখানে আমাদের মতো স্বল্পোন্নত ও অনুন্নত দেশগুলোর অর্থনৈতিক অপ্রতুলতার জন্য সৃষ্ট বিদ্যুৎ শক্তির ঘাটতি কমিয়ে আনার একটা মাধ্যম দেখানো হয়েছে। যার মাধ্যমে আগামী দিনগুলোতে এ সমস্যার নিরসন দ্রুত হবে বলেও মনে করেন।

প্রকাশিত প্রবন্ধটি সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে গবেষণার ক্ষেত্র প্রসারণে আরও ভূমিকা রাখবে। এমনটাই প্রত্যাশা এই গবেষকের।

উল্লেখ্য, মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে ৮০ শতাংশ শিক্ষার্থী বিদেশি। ৯০ শতাংশ শিক্ষক বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। জার্নালটির এডিটোরিয়াল বডি সাজানো হয়েছে একদল বিজ্ঞ শিক্ষক দ্বারা। যারা বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি গবেষণা করছেন। এ বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ডিগ্রি ও জার্নালটি আমেরিকার ABET কর্তৃক স্বীকৃত।

জনপ্রিয় সংবাদ

চুয়েটের রকিবুলের গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে

প্রকাশিত : ০৮:০১:১১ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪