০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ওয়ালটনকে সম্মাননা দিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড

চলমান ক্রিকেট সিরিজে টাইটেল পাওয়ার্ড বাই স্পনসর কেএফসি, এএনজেড ব্যাংক, ফোর্ড। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশের ব্র্যান্ড ওয়ালটনকে অন্যরকম এক সম্মাননা দিয়েছে।

ওয়ালটন এই সিরিজের প্লাটিনাম কো-স্পনসর। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড দিন দুয়েক আগে হঠাৎ জানিয়েছিল টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দুই দলের অধিনায়কের সঙ্গে ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রতিনিধিকে চায় তারা। এরকম সম্মাননা দেওয়ার নজির অন্য কোথাও আগে দেখা যায়নি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নেপিয়ারের মেরিন প্যারেডে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্ট্যানারের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন ওয়ালটন গ্রুপের অ্যাডিশনাল ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর পেছনের গল্প জানতে চাইলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সব ধরনের ক্রিকেটে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান খুব কমই দেখা যায়, যারা বছরের পর বছর ক্রিকেটের সঙ্গে আছে। সেটা যে দেশেরই হোক তা বড় বিষয় নয়। বিষয় ক্রিকেট।

জানা যায়, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আগে থেকে খোঁজ খবর নিয়েছে ওয়ালটন সম্পর্কে। তারপরই এ ধরনের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়িয়ে চলা ওয়ালটনের জন্য বিরাট গর্বের ও সম্মানের।

রবিউল ইসলাম মিলটন বলেন, ‘ওয়ালটন আমাদের দেশের গর্ব। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ওয়ালটন সম্পর্কে ভালো জানে। আজ তারা ওয়ালটনকে সম্মানিত করেছে। এটি সত্যিই বড় পাওয়া আমাদের জন্য। আমরাও বোর্ডকে ধন্যবাদ জানাই এভাবে সম্মানিত করার জন্য।’

দ্বিপক্ষীয় সিরিজ কভার করতে নিউজিল্যান্ড সফরে যাওয়া অলরাউন্ডারের হেড অব স্পোর্টস দেব চৌধুরী বলেছেন, ‘আমরা কয়েকটি মিডিয়া ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ইনভাইটেড ছিলাম। আমরা এ বিষয়ে জেনে অবাকই হয়েছি। খুব ভালো লেগেছে যে আমাদের দেশের ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটনকে সম্মানিত করেছে। সত্যি বলতে ওয়ালটন এই সম্মান ডিজার্ভ করে।’

উল্লেখ্য, দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেট এবং সব ধরনের খেলাধুলাকেই পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে দেশের শীর্ষ এই টেক জায়ান্ট।

জনপ্রিয় সংবাদ

ওয়ালটনকে সম্মাননা দিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড

প্রকাশিত : ০৬:৫০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩