০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

নবাবগঞ্জে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি অনুদান দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • 57

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি. ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষি যন্ত্রপাতি অনুদান দিয়েছে।

২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার মার্কেন্টাইল ব্যাংকের নবাবগঞ্জ শাখায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম. আমানউল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক তানভীর আহমেদ খান প্রমুখ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা হাবিবুর রহমান খান, ডাঃ সৈয়দ নাসরুল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু ও থিয়েটার পরিচালক হুমায়ুন কবির। অতিথিবৃন্দ কৃষক প্রতিনিধি মোঃ আসলাম খান ও মোঃ দিদার হোসেনের কাছে পাওয়ার টিলার মেশিন হস্তান্তর করেন।

এসময় মার্কেন্টাইল ব্যাংকের এফএভিপি ও নবাবগঞ্জ শাখা প্রধান এস. এম. মহিউদ্দিন, নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, কলাকোপা ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম খলিলসহ গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি অনুদান দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক

প্রকাশিত : ০৯:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩