১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সূচকের পতনে লেনদেন নামল ৩০০ কোটির ঘরে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তৃতীয় কর্মদিবসে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও তলানিতে নেমেছে। আজ ডিএসইতে লেনদেন ৩০০ কোটির নিচে নেমে গেছে; যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ২৯৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইর। এর আগে গত ১৭ আগস্ট ডিএসইতে ২৯৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে আগের দিন থেকে ৭২ কোটি ৭৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৩৬৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৯ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসইতে ৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের পতনে লেনদেন নামল ৩০০ কোটির ঘরে

প্রকাশিত : ০৩:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩