০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বেগমগঞ্জে কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি যন্ত্রপাতি অনুদান

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি. নোয়াখালীর বেগমগঞ্জে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষি যন্ত্রপাতি অনুদান দিয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল প্রধান অতিথি হিসেবে বেগমগঞ্জের ১১টি ইউনিয়নের কৃষকদের জন্য ১১টি পাওয়ার টিলার বিতরণ করেন।

কৃষকদের পক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ প্রধান অতিথির কাছ থেকে পাওয়ার টিলার গ্রহণ করেন। বেগমগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এসময় মার্কেন্টাইল ব্যাংক চৌমুহনী শাখা প্রধান ও ভিপি মাহবুব জামিল ও ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, ২নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেনসহ আরও ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান, গন্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক  কৃষক উপস্থিত ছিলেন। ​

জনপ্রিয় সংবাদ

বেগমগঞ্জে কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি যন্ত্রপাতি অনুদান

প্রকাশিত : ০৪:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩