০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সূচক ও লেনদেনের সামান্য উত্থান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। রোববার ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৪৭০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোবাবার ডিএসইতে গেল কর্মদিবস থেকে ২৭ কোটি ৫৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৪৪৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৩ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রোবাবার ডিএসইতে ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৩টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। রোববার সিএসইতে ৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচক ও লেনদেনের সামান্য উত্থান

প্রকাশিত : ০৩:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩