০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

এসকে ট্রিমসের ডিভিডেন্ড ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:১৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • 85

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৯০ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৫৭ পয়সা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

জনপ্রিয় সংবাদ

এসকে ট্রিমসের ডিভিডেন্ড ঘোষণা

প্রকাশিত : ০৭:১৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩