০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ডিএসইতে সূচকের পতনে লেনদেনে পড়ল ভাটা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • 36

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সপ্তাহের শেষ কর্মদিবসে মূল্য ‍সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেনে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৩৭৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে গেল কর্মদিবস থেকে ১০০ কোটি ৬৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৪৭৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বৃহস্পতিবার ডিএসইতে ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৭টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৫৩০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডিএসইতে সূচকের পতনে লেনদেনে পড়ল ভাটা

প্রকাশিত : ০৪:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩