০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

রপ্তানি আয় কমেছে সেপ্টেম্বর মাসে

চলতি বছরেরর সেপ্টেম্বরে প্রবাসী আয়ের সাথে রপ্তানি আয় ও কমেছে। সেপ্টেম্বরে দেশে রপ্তানি আয় হয়েছে ৪৩১ কোটি মার্কিন ডলার। যেখানে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রপ্তানি আয় কমেছে ৯ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া চলতি অর্থবছরের তিন মাসের মধ্যে সবচেয়ে কম রপ্তানি আয় ছিল সেপ্টেম্বর মাসে।

বিদায়ী মাসে তৈরি পোশাক ছাড়া বড় সব খাতেই রপ্তানি কমে গেছে। তবে এ আয় গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ১০ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল পণ্য রপ্তানির এ হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।

তথ্যে দেখা গেছে, জুলাই ও আগস্ট মাসে পণ্য রপ্তানি হয়েছিল যথাক্রমে ৪৫৯ ও ৪৭৮ কোটি ডলারের। সেপ্টেম্বরে তা কমে ৪৩১ কোটি ডলার হয়েছে। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় গত মাসে (সেপ্টেম্বর) পণ্য রপ্তানি আয় কমেছে। এর মধ্যে জুলাইয়ের তুলনায় কমেছে ৬ দশমিক ১০ শতাংশ আর গত আগস্টের তুলনায় কমেছে ৯ দশমিক ৮৩ শতাংশ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সার্বিকভাবে চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ১ হাজার ৩৬৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৫১ শতাংশ বেশি। গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে রপ্তানি আয় ছিল ১ হাজার ২৫০ কোটি ডলার। তবে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ছিল ১৫ দশমিক ২৬ শতাংশ।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে ডলার সংকটে ভুগছে। পণ্য রপ্তানি আয়ের পাশাপাশি ডলার আয়ের অন্যতম উৎস হচ্ছে প্রবাসী আয়। প্রকট ডলার-সংকটের সময় প্রবাসী আয় কমে যাওয়ার পাশাপাশি পণ্য রপ্তানির প্রবৃদ্ধিতে উত্থান-পতন অর্থনীতির জন্য দুশ্চিন্তার।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি আয় কমেছে সেপ্টেম্বর মাসে

প্রকাশিত : ০১:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩