নিজস্ব প্রতিবেদক: রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে ৫৩৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার ডিএসইতে আগের দিন থেকে ১৬৪ কোটি ৮০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৭০০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিনে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৬টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অনলাইন ডেস্ক 



















