১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নতুন খাতে নামছে এসিআই, গঠন করবে ৫০ কোটি টাকার কোম্পানি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৪৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • 13

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়নিক খাতের কোম্পানি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ‘এসিআই রিনিউবল এনার্জি লিমিটেড’ নামে একটি নতুন সহযোগী কোম্পানি গঠন করবে প্রতিষ্ঠানটি।

বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত এসিআইয়ের পরিচালনা পর্ষদের ২৩৩তম বৈঠকে নতুন সহযোগী কোম্পানি গঠনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসিআই সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কোম্পানি সূত্রে জানা যায়, প্রস্তাবিত এসিআই রিনিউবল এনার্জি লিমিটেডের অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা। আর কোম্পানিটির পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা।

নতুন সহযোগী প্রতিষ্ঠানটির ৮৫ শতাংশ শেয়ার ধারণ করবে এসিআই পিএলসি। সে হিসাবে ১০ কোটি টাকা পরিশোধিত মূলধনের বিপরীতে এসিআইয়ের অংশ হবে ৮ কোটি ৫০ লাখ টাকা।

তবে নতুন কোম্পানি গঠনের এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে সিদ্ধান্তটি কার্যকর হবে।

জনপ্রিয় সংবাদ

নতুন খাতে নামছে এসিআই, গঠন করবে ৫০ কোটি টাকার কোম্পানি

প্রকাশিত : ০৯:৪৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬