জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ১৫ আগস্ট বন্ধ থাকবে শেয়ারবাজার । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সাথে দেশের শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে।
আগামী বুধবার ১৬ আগস্ট থেকে আগের নিয়মে শেয়ারবাজারে লেনদেন চলবে।
অনলাইন ডেস্ক 


















