০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

পূবালী ব্যাংকের সিলেট অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

পূবালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস, সিলেটের আয়োজনে সিলেট পূর্ব, সিলেট পশ্চিম ও মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপক, উপশাখা ব্যবস্থাপক এবং ইসলামী ব্যাংকিং উইন্ডো প্রধানদের অংশগ্রহণে ২য় শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সিলেট স্টেশন ক্লাব লিমিটেডে দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান।

কর্মশালায় সভাপতিত্ব করেন প্রিন্সিপাল অফিস সিলেটের মহাব্যবস্থাপক আবু লাইছ মো.শামসুজ্জামান। সিলেট পূর্বাঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক চৌধুরী মো: শফিউল হাসান, সিলেট পশ্চিমাঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো: সাইফুল ইসলাম এবং মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক ফজলুল কবির চৌধুরী সম্মেলনে উপস্থিত ছিলেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বারোপ করেন। বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে পূবালী ব্যাংক লিমিটেডের মর্যাদা তুলে ধরে, তিনি টেকসই প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য স্বচ্ছ ঋণদান পদ্ধতির প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের ওপর জোর দেন।

ব্যবস্থাপনা পরিচালক কৃষি ও শিল্প উন্নয়নের ক্ষেত্রে যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্কতার সাথে নির্বাচন করে ঋণ বিতরণের জন্য আহ্বান জানান। তিনি বলেন, জাতির জন্য ৬৪ বছরের নিবেদিত গ্রাহকসেবার উত্তরাধিকার নিয়ে পূবালী ব্যাংক একটি দায়িত্বশীল আর্থিক প্রতিষ্ঠান হিসাবে ধারাবাহিকভাবে তার সুনাম সমুন্নত রেখেছে, সেই সুনাম রক্ষা করতে হবে। খেলাপী ঋণ, শ্রেণিকৃত এবং অবলোপনকৃত ঋণ আদায়ে সচেষ্ট হতে তিনি ব্যবস্থাপকদের আহবান জানান এবং নতুনভাবে কোন ঋণ যেনো খেলাপী বা শ্রেণিভুক্ত না হয় সে দিকে সকল অঞ্চল প্রধানকে বিশেষ নজরদারি ও নিবিড় তত্ত¡াবধানের জন্য নির্দেশ প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

পূবালী ব্যাংকের সিলেট অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ০৩:৫৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩