০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আগামী ৭ দিন রাজধানীতে বিদ্যুৎ বিঘ্নিত হতে পারে

আগামী ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ঢাকার দুই বিতরণ কোম্পানির অধীন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এইসময়ে রামপুরা গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি করতে নতুন ট্রান্সফরমার স্থাপনের কাজ করা হবে।

শনিবার (১৫ জুলাই, ২০২৩) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ আগামী ১৬ জুলাই সকাল ৭টা হতে ২২ জুলাই বিকাল ৫টা পর্যন্ত চলবে।
এর জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এর আওতাধীন কিছু কিছু এলাকায় আগামী ৭ দিন আংশিক বিদ্যুৎ বিঘ্নিত হতে পারে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের স্বার্থে বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে বিদ্যুৎ বিভাগ।

জনপ্রিয় সংবাদ

আগামী ৭ দিন রাজধানীতে বিদ্যুৎ বিঘ্নিত হতে পারে

প্রকাশিত : ০৪:৪৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩