শেয়ারবাজারে তালিকাভূক্ত বীমা খাতের কোম্পানী মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান আইমান বারিক চৌধুর’র জন্মদিনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (১০ মে, ২০২৩) রাজধানীর গুলশানের বাসভবনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান কোম্পানী সচিব কাজী মোঃ মিরাজ হোসেন এসিএস। এছাড়া আইমান বারিক চৌধুরী জন্মদিনে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উর্ধতন কর্মকর্তা কর্মচারীরা শুভেচ্ছা জানিয়েছেন।
আইমান বারিক চৌধুরী একজন উদ্যমী উদ্যোক্তা। তিনি নুরানী এগ্রো অ্যান্ড ফুড কমপ্লেক্স লিমিটেডের নির্বাহী পরিচালক। মিঃ বারিক ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি থেকে স্নাতক (উদ্যোক্তা) এবং স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের মাস্টার্স (মানব সম্পদ ব্যবস্থাপনা) সম্পন্ন করেছেন।
অনলাইন ডেস্ক 

























