নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য বছরের জন্য প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেবে না। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গেল বছর কোম্পানিটির ৫৯ পয়সা লোকসান হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১৮ টাকা ৫১ পয়সা।
আগামী ১৩ জুলাই ২০২২ তারিখে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ মে।
অনলাইন ডেস্ক 



















