নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, আমান কটন ফাইবার্স, আমান ফিড, আল-হাজ্ব টেক্সটাইল ও বিডি অটোকার্স লিমিটেড।
তথ্য মতে, কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে সোনারগাঁও টেক্সটাইল ১ শতাংশ, আমান কটন ১০ শতাংশ ক্যাশ, আমান ফিড ১০ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইল ৩ শতাংশ ক্যাশ, বিডি অটোকার্স ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
অনলাইন ডেস্ক 



















