০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিইউপিতে ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০২:৪৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
  • 86

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ ফিজিক্যাল এডুকেশন সেন্টার কর্তৃক আয়োজিত বিইউপি আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিইউপি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য উক্ত প্রতিযোগিতাটি গত ১১ জানুয়ারি ২০২৩ তারিখে শুরু হয়েছিলো যেখানে বিইউপির সকল বিভাগ অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার ব্যাডমিন্টন পর্বের একক (ছাত্র) ক্যাটাগরিতে আইন বিভাগ চ্যাম্পিয়ন ও ম্যানেজমেন্ট বিভাগ রানারআপ এবং একক (ছাত্রী) ক্যাটাগরিতে মার্কেটিং বিভাগ চ্যাম্পিয়ন ও ম্যানেজমেন্ট বিভাগ রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া, দ্বৈত (ছাত্র) ক্যাটাগরিতে ম্যানেজমেন্ট বিভাগ চ্যাম্পিয়ন ও মার্কেটিং বিভাগ রানার আপ এবং দ্বৈত (ছাত্রী) ক্যাটাগরিতে মার্কেটিং বিভাগ চ্যাম্পিয়ন ও ম্যানেজমেন্ট বিভাগ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া প্রতিযোগিতার ভলিবল পর্বের ছাত্র ক্যাটাগরিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেসিলিয়েন্স (ডিএমআর) চ্যাম্পিয়ন ও বিবিএ-জেনারেল রানারআপ এবং ছাত্রী ক্যাটাগরিতে মার্কেটিং বিভাগ চ্যাম্পিয়ন ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে বিইউপির মাননীয় উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম, এনডিসি, এএফডবিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউপির ঊধ্বর্তন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

বিইউপিতে ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ০২:৪৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩