১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

দ্বিতীয় প্রান্তিক করল পদ্মা অয়েল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৫৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • 65

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড গেল ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

শনিবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮ টাকা ৯২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫ টাকা ৯২ পয়সা। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুন’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ টাকা ১৩ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১১ টাকা ৬৭ পয়সা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯৬ টাকা ৫১ পয়সা।

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় প্রান্তিক করল পদ্মা অয়েল

প্রকাশিত : ০৯:৫৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩