০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও আবেদন শুরু আগামী ১৬ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: বুক বিল্ডিং পদ্ধতিতে প্রক্রিয়াতে শেয়ারবাজারে তালিকাভুক্ত থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ১৬ জানুয়ারি, সোমবার। যা চলবে ২২ জানুয়ারি, রোববার পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানির শেয়ারটির কাট-অফ প্রাইস নির্ধারিত হয়েছে ৫০ টাকা। সাধারণ বিনিয়োগকারীরা এই ৫০ টাকার ৩০% ডিসকাউন্ট অর্থাৎ ৩৫ টাকা অথবা ২০ টাকা, যেটি কম সে মূল্যে শেয়ার পাবেন। সেক্ষেত্রে বিনিয়োগকারীরা এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রতিটি শেয়ার ২০ টাকা করে কিনতে পারবেন।

এর আগে গত ১০ অক্টোবর বিকাল ৩টা থেকে একটানা ১৩ অক্টোবর বিকাল ৩টা পর্যন্ত কোম্পানিটির বিডিং অনুষ্ঠিত হয়। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি) কোম্পানিটিকে গেল ৩১ আগস্ট বিডিংয়ের অনুমতি প্রদান করে। কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৯৫ কোটি টাকা সংগ্রহ করবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উল্লেখ্য, ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে পুনঃমূল্যায়ন পরবর্তী কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৫৬ টাকা ৬১ পয়সা। আর পুনঃমূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩৫ টাকা ৪৮ পয়সা। পাঁচ বছরের ভারিত গড় শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ২১ পয়সা।

আইপিও অনুমোদনের ক্ষেত্রে বিএসইসির দেওয়া শর্ত অনুসারে, তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না। কোম্পানিটির আইপিওর ইস্যু ম্যানেজার হচ্ছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

জনপ্রিয় সংবাদ

এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও আবেদন শুরু আগামী ১৬ জানুয়ারি

প্রকাশিত : ১০:২৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩