০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

নাভানা ফার্মার ডিভিডেন্ড অনুমোদন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৪২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • 491

নিজস্ব প্রতিবেদক: নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় বিনিয়োগকারীগন ৩০ জুন, ২০২২ সমাপ্ত বছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেন।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পনির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. মোঃ জোনায়দ শফিক ও অন্যান্য সম্মানিত পরিচালকবৃন্দ, কোম্পানির অডিটর ও ব্যবস্থাপনা কর্মকর্তাবৃন্দ।

উক্ত সভায় বিনিয়োগকারীরা সেকেন্ডারি মার্কেটে কোম্পানিকে স্বাগত জানায় এবং কোম্পানির তালিকাভুক্তির পরপরই ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করার সিদ্ধান্তের প্রশংসা করেন। বিনিয়োগকারীগন বিক্রয় রাজস্ব, নিট মুনাফা এবং ইপিএসের টেকসই বৃদ্ধি বজায় রাখার জন্য ব্যবস্থাপনার প্রশংসা করেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

নাভানা ফার্মার ডিভিডেন্ড অনুমোদন

প্রকাশিত : ০৬:৪২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২