নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এমবি ফার্মা লিমিটেড ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট তারিখ প্রকাশ করেছে। কোম্পানিটির ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট আগামীকাল ১২ ডিসেম্বর নির্ধরাণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি ঘোষিত ২০ শতাংশ স্টক ডিভিডেন্ডের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছে। কিন্তু কমিশন এখনও অনুমোদন করেনি।
এমবি ফার্মার স্টক ডিভিডেন্ডে অনুমোদনের পর কোম্পানিটি আবার রেকর্ড ডেট ঘোষণা করবে। উল্লেখ্য, এমবি ফার্মা ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরে ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ স্টক ও ১০ শতাংশ ক্যাশ।
অনলাইন ডেস্ক 




















