০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ-বিএনপি সংঘর্ষে নয়াপল্টন রণক্ষেত্র

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিনত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। বুধবার দুপুর সোয়া তিনটার দিকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানায় বিএনপির নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা।

বুধবার সকাল থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।  তিনটার পরে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে।

পরে বিএনপির নেতাকর্মীরাও লাঠিসোঁটা নিয়ে পুলিশকে ধাওয়া করে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় নয়াপল্টন উত্তপ্ত হয়ে ওঠে। এরপর দফায় দফার চলতে থাকে সংঘর্ষ। পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেলের মুর্হুমুহ শব্দে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। রিপোর্ট লিখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিলো।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে দুপুর ১২টার দিকে নয়াপল্টন এলাকায় সতর্ক অবস্থান নেয় পুলিশ। বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সেখানে পুলিশের একাধিক সাজোয়া যান, প্রিজন ভ্যানও রাখতে দেখা যায়।

জনপ্রিয় সংবাদ

পুলিশ-বিএনপি সংঘর্ষে নয়াপল্টন রণক্ষেত্র

প্রকাশিত : ০৪:১০:১১ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২