নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দ্বিতীয় কর্মদিবসও ক্রেতা মিলছে না অধিকাংশ কোম্পানির। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৩৮ কোম্পানির শেয়ার ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলো ক্রেতাশূন্য হওয়ায় দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বুধবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ২২টি কোম্পানি ক্রেতাশূন্য। এদিন বীমা খাতের ৫৫টি কোম্পানির মধ্যে ২১টি কোম্পানির ক্রেতা উধাও। তালিকাভুক্ত ব্যংক খাতের মধ্যে ২১ টিরই ক্রেতাশূন্য।
এছাড়া ক্রেতাশূন্য রয়েছে প্রকৌশল খাতের ১৪টি, জ্বালানি খাতের ১১টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ৮টি, আর্থিক খাতের ৭টি, খাদ্য খাতের ৬টি, বিবিধ খাতের ৪টি, সিমেন্ট খাতের ৩টি,আইটি, সেবা, ট্যানারি ও টেলিকমিউনিকেশন খাতের ২টি এবং সিরামিক খাতের ১টি কোম্পানি।
অনলাইন ডেস্ক 























