০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু আগামী ২০ নভেম্বর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৫৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • 58

নিউজ ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী (২০ নভেম্বর,রোববার) আবেদন চলবে (২৪ নভেম্বর, বৃহস্পতিবার) পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে। তথ্য মতে, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ১০টাকা মূল্যে ২ কোটি ২৬ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ২০ কোটি ২৬ লাখ টাকা উত্তোলন করবে।

উত্তোলিত অর্থ কোম্পানিটি শেয়ারবাজারে বিনিয়োগ, সরকারি ডিপোজিট ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যবহার করবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গেল ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) (পুন:মূল্যায়ন ছাড়া) ১৭ টাকা ৪৮ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভি ২০ টাকা ৯৬ পয়সা। আলোচ্য বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস)হয়েছে ১ টাকা ৮২ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও ইসি সিকিউরিটিজ। আর কোম্পানির নিরীক্ষক হিসেবে আছে ইসলাম, আফতাব অ্যান্ড কোং চার্টার্ড একাউন্ট্যান্টস।

বিএসইসির শর্তানুসারে শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার ডিভিডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

জনপ্রিয় সংবাদ

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু আগামী ২০ নভেম্বর

প্রকাশিত : ১১:৫৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২